সংবাদদাতা, বোলপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে বোলপুর সাংগঠনিক জেলায় বড়ো কর্মসূচির ডাক দিল বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মোদির ২৫ বছরের জনসেবা ও সুশাসনকে সামনে রেখে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ চলবে। বুধবার বোলপুরে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর ও লাভপুরের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা, দেবাশিস ওঝা এবং জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল-সহ অন্যান্যরা। দুধকুমারবাবু জানান, ১৭ সেপ্টেম্বরের কর্মসূচির পাশাপাশি এক মাস ধরে বিভিন্ন সেবামূলক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবেন দলের কর্মীরা। জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের কথায়, বাড়ি বাড়ি প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মোদিজীর জন্মদিনের কর্মসূচিকে কেন্দ্র করে জনসংযোগ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলের।



