Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আশার আলো

আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ— বলিউডের তিন জনপ্রিয় নায়িকা এক ছবিতে। ফারহান আখতারের পরিচালনায় এই ছবি হওয়ার কথা ছিল।

আশার আলো
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

• আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ— বলিউডের তিন জনপ্রিয় নায়িকা এক ছবিতে। ফারহান আখতারের পরিচালনায় এই ছবি হওয়ার কথা ছিল। যদিও একাধিকবার ছবির কাজ বন্ধ হওয়ায় আশা ছেড়েছিলেন অনুরাগীরা। তবে ফের আশার আলো। শোনা যাচ্ছে, ফারহান নাকি এবার কোমর বেঁধে নামছেন এই সিনেমাটি নিয়ে। ‘জি লে জারা’।

Advertisement

ছবির নাম থেকেই স্পষ্ট তিন বন্ধুর বাঁচার নতুন রসদ খোঁজার গল্প এটি। তিন নায়িকার রোড ট্রিপের গল্পই উঠে আসবে ছবিতে। ফারহান সম্প্রতি নিশ্চিত করেছেন, ছবির কাজ শীঘ্রই শুরু হবে পুরোদমে। এই মুহূর্তে তিন নায়িকাই নিজেদের সংসার, কাজ নিয়ে ব্যস্ত। আলিয়ার হাতে রয়েছে ‘আলফা’, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো ছবি। হরর কমেডি ঘরানার একটি সিনেমাও তাঁর করার কথা। প্রিয়াঙ্কা চোপড়া আবার মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধেছেন ‘বারাণসী’ ছবিতে। আর ক্যাটরিনা ব্যস্ত সদ্যোজাতকে নিয়ে। যাবতীয় কাজ সামলে শীঘ্রই তাঁরা ফ্রেমে আসবেন, আশাবাদী ফারহান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ