Bartaman Logo
৭ জুন, ২০২৬

যাবজ্জীবন সাজা

দোষী সাব্যস্ত হয়েছিল আগেই। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে চত্বরে ১৯ বছরের এক ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় যাবজ্জীবন সাজা পেল মূল অভিযুক্ত বিরিয়ানি বিক্রেতা জ্ঞানশেখরণ।

যাবজ্জীবন সাজা
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০

চেন্নাই: দোষী সাব্যস্ত হয়েছিল আগেই। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে চত্বরে ১৯ বছরের এক ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় যাবজ্জীবন সাজা পেল মূল অভিযুক্ত বিরিয়ানি বিক্রেতা জ্ঞানশেখরণ। কমপক্ষে টানা ৩০ বছর তাকে জেলে থাকতেই হবে। পাশাপাশি ৯০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ১৯ দফা অভিযোগ দায়ের হয় অভিযুক্তর বিরুদ্ধে। সাক্ষী দেন অন্তত ২৯ জন। জমা পড়ে ১০০ পাতার চার্জশিট। গত সপ্তাহেই বিচারক রাজলক্ষ্মী এই অপরাধে সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করেছিলেন। তবে অভিযুক্তর পরিবারের তরফে অনুরোধ করা হয়েছিল, সাজা যাতে কমানো হয়। সোমবার বিচারক যাবজ্জীবন সাজার রায় দিলেন। গত বছর ডিসেম্বর মাসে এই ঘটনায় উত্তপ্ত হয়েছিল তামিলনাড়ু।

Advertisement
সম্পর্কিত সংবাদ