Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লোহার রড দিয়ে ছাত্রীর মাথায় আঘাত

লোহার রড দিয়ে ছাত্রীর মাথায় আঘাত
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: সাইকেলে বন্ধুর বাড়ি যাওয়ার পথে অষ্টম শ্রেণির ছাত্রীকে বাইকে এসে লোহার রড দিয়ে মাথায় আঘাতের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুরের মদারাট পঞ্চায়েতের মাঝেরহাট আর আশ্রম মাঠের মধ্যবর্তী জায়গায়। রক্তাক্ত অবস্থায় ছাত্রী লুটিয়ে পড়ে। তখনই স্থানীয় লোকজন ছুটে আসেন। পরিবারের লোকজনও চলে আসে। জখম অবস্থায় উদ্ধার করে ছাত্রীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ছাত্রীর পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জখম ছাত্রীর নাম নাফিসা খাতুন। তাঁর বাবা আব্দুল করিম লস্কর বলেন, কারা হামলা চালিয়েছে জানি না। তবে মেয়ের বড় ক্ষতি হয়ে যেত। মেয়ে বাইক চালকদের চিনতে পারেনি হেলমেট থাকায়। তিনি আরও বলেন, বারুইপুরের কাঁটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে ছাত্রীর পরিবারের সঙ্গে এলাকার লোকজনের বিবাদ চলছে। এর জেরেই হামলা বলে মনে করা হচ্ছে। তবে একেবারে সাতসকালে ছাত্রীর উপরে এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ