Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বার্সা ছাড়ছেন লিওয়ানডস্কি

কঠিন পরিস্থিতির মধ্যেই ২০২২ সালে বার্সেলোনায় সই করেছিলেন তিনি। লায়োনেল মেসির অভাব ঢাকাই প্রথম লক্ষ্য ছিল তাঁর।

বার্সা ছাড়ছেন লিওয়ানডস্কি
  • ১৭ মে, ২০২৬ ০৯:৫০
Prefer us on Google

বার্সেলোনা: কঠিন পরিস্থিতির মধ্যেই ২০২২ সালে বার্সেলোনায় সই করেছিলেন তিনি। লায়োনেল মেসির অভাব ঢাকাই প্রথম লক্ষ্য ছিল তাঁর। চার বছর বার্সেলোনার জার্সিতে সেই লড়াই জারি রাখেন রবার্ট লিওয়ানডস্কি। এবার চলতি মরশুম শেষে বার্সাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন এই পোলিশ স্ট্রাইকার। শনিবার এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘চার বছরের অক্লান্ত পরিশ্রমের পর এবার সময় এসেছে নতুন লক্ষ্যের খোঁজে এগিয়ে চলা। বার্সেলোনার আমার মিশন সম্পূর্ণ হল।’ উল্লেখ্য, বার্সার জার্সিতে ১৯১ ম্যাচে ১১৯টি গোল রয়েছে তাঁর নামের পাশে। জিতেছেন তিনটি লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ। তবে কাতালন ক্লাবটিকে ইউরোপ সেরা খেতাব এনে দেওয়ার স্বপ্ন অধরাই রইল তাঁর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ