Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কমিশন প্রমাণ করুক বিজেপির এজেন্ট নয়, তোপ কংগ্রেসের

‘সততা থাকলে নির্বাচন কমিশন প্রমাণ করুক তারা নিরপেক্ষ। বিজেপির এজেন্ট নয়।’ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ইশ্যুতেতে মঙ্গলবার এমনই মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের।

কমিশন প্রমাণ করুক বিজেপির এজেন্ট নয়, তোপ কংগ্রেসের
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘সততা থাকলে নির্বাচন কমিশন প্রমাণ করুক তারা নিরপেক্ষ। বিজেপির এজেন্ট নয়।’ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ইশ্যুতেতে মঙ্গলবার এমনই মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের। এই বক্তব্য সমর্থন করলেন রাহুল গান্ধীও। শুধু সমর্থনই নয়, ডিসেম্বর মাসের গোড়ায় দিল্লির রামলীলা ময়দানে জনসভা করেও এ ব্যাপারে কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাবে কংগ্রেস। এদিন কংগ্রেস সদর দপ্তরে ছিল এসআইআর ইশ্যুতে সাংগঠনিক বৈঠক। বৈঠকে রাহুল গান্ধী বলেছেন, ভোটার তালিকা তৈরির কাজ কমিশনের। তাদেরই দেখা দরকার প্রকৃত ভোটারের নাম বাদ যাচ্ছে কি না। তা না করে নাম বাদ গেলে তারা রাজনৈতিক দলের ওপর দায়িত্ব চাপাচ্ছে। এটা ঠিক নয়। মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, এসআইআরের অস্ত্রে বিজেপি ভোট চুরি করতে চাইছে। আর কমিশন সেই চুরির কাজে পরোক্ষে সাহায্য করছে। কংগ্রেসকে এ ব্যাপারে প্রহরীর মতো সজাগ হতে হবে। রুখতে হবে কমিশনের আড়ালে বিজেপির অসৎ উদ্দেশ্য। আটকাতে হবে প্রকৃত ভোটারের নাম কাটা।  পশ্চিমবঙ্গে দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন অধীররঞ্জন চৌধুরী, দীপা দাশমুন্সি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁরা বলেছেন, বাংলায় প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দেব না। দল জায়গায় জায়গায় শিবির করে মানুষকে সতর্ক করছে। বিএলও’দের উপর নজর রাখছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ