Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রখ্যাত গায়ক ওজি অসবর্ন প্রয়াত

কয়েক সপ্তাহ আগেই বার্মিংহামে ওজি অসর্বন তাঁর ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর সঙ্গে অনুষ্ঠান করেছিলেন।

প্রখ্যাত গায়ক ওজি অসবর্ন প্রয়াত
  • ২৩ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

লন্ডন: প্রবাদপ্রতিম গায়ক ও ‘গডফাদার অব মেটাল’ ওজি অসবর্ন প্রয়াত। তাঁর পরিবারের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ৭৬ বছর বয়সি এই গায়ক ২০১৯ সাল থেকে পার্কিনসন্স রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস করেছেন। যদিও কী কারণে অসবর্নের মৃত্যু, তা নিয়ে ওই বিবৃতিতে কিছু বলা হয়নি। কয়েক সপ্তাহ আগেই বার্মিংহামে ওজি অসর্বন তাঁর ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর সঙ্গে অনুষ্ঠান করেছিলেন। সেখানেই ঘোষণা করেছিলেন, আর কোনও শো করবেন না তিনি। ভক্তদের কাছে ‘প্রিন্স অব ডার্কনেস’ বলে পরিচিত অসবর্নের বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম ‘মামা, আই অ্যাম কামিং হোম’। জিতেছেন গ্র্যামি পুরস্কার। তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও সারা জীবনই বিতর্ক তাড়া করেছে অসবর্নকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি ‘শয়তানের উপাসক’। মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই পায়রা ও বাদুড়ের মাথা ছিড়ে রক্তপান করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অসবর্ন। তাঁর মৃত্যুতে শোকাহত ভক্তরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ