Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর‑পূর্বাঞ্চলের মানুষকে আইনি সহয়তা এই শহরেই

উত্তর‑পূর্ব ভারতের সাত রাজ্যের মানুষজন এবার কলকাতায় এসে কোন আইনি সমস্যায় পড়লে তাঁরা পাবেন নানা আইনি সহয়তা।

উত্তর‑পূর্বাঞ্চলের মানুষকে আইনি সহয়তা এই শহরেই
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর‑পূর্ব ভারতের সাত রাজ্যের মানুষজন এবার কলকাতায় এসে কোন আইনি সমস্যায় পড়লে তাঁরা পাবেন নানা আইনি সহয়তা। সল্টলেকের মিজোরাম হাউসে লিগ্যাল এইড ক্লিনিক থেকে মিলবে সবরকম এই আইনি সহয়তা। কলকাতা জেলা আইনি সহয়তা কর্তৃপক্ষের (লিগ্যাল এইড) সচিব তথা বিচারক অর্পিতা ঘোষ বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন। তিনি জানান, কলকাতা লিগ্যাল এইড এই আইনি ক্লিনিক পরিচালনা করবে। আর এই ক্ষেত্রে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে মিজোরাম সরকার। সূত্রের খবর, এই ধরনের উদ্যোগ এরাজ্যে প্রথম বলে জানান এদিন লিগ্যাল এইডের কর্তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ