ম্যাঞ্চেস্টার: টানা চার জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ মরশুম শুরু করেছে ম্যাঞ্চেস্টার সিটি। সেই ছন্দ লিগ কাপেও ধরে রেখেছে সিটিজেনরা। বৃহস্পতিবার ঘরের মাঠে নরউইচ সিটিকে পাঁচ গোলের মালা পরাল এনজো মারেস্কার দল। জোড়া গোলে ম্যাচের নায়ক ফ্লয়েড সাম্বা। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন রায়ান চেরকি, অ্যালেন ও রায়ান। তবে লিগ কাপের তৃতীয় রাউন্ডেই আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের কাছে ২-৩ ব্যবধানে হেরেছে তারা। অথচ ৮ এবং ১০ মিনিটে ল্যাসি ও মাউন্টের গোলে ২-০ লিড নিয়েছিল ম্যান ইউ। তারপরও জিততে ব্যর্থ ক্যারিক-ব্রিগেড। চারালাম্পোস, পাসকাল ও ম্যাক্সিমের গোলে বাজিমাত করে ব্রাইটন।



