Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রীরামপুরে কংগ্রেস অফিস ফের দখলের দাবি নেতৃত্বের

শ্রীরামপুরে দলের বহু পুরনো অফিসটি আবার ব্যবহার করতে শুরু করল কংগ্রেস। রবিবার স্থানীয় কংগ্রেস কর্মীরা ওই অফিসটি নতুন করে চালু করেন

শ্রীরামপুরে কংগ্রেস অফিস ফের দখলের দাবি নেতৃত্বের
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুরে দলের বহু পুরনো অফিসটি আবার ব্যবহার করতে শুরু করল কংগ্রেস। রবিবার স্থানীয় কংগ্রেস কর্মীরা ওই অফিসটি নতুন করে চালু করেন। কংগ্রেসের অভিযোগ, ২০১৬ সালে মাহেশের দমকল কেন্দ্র লাগোয়া ওই অফিসটি তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছিল। এবারের নির্বাচন পর্ব পর্যন্ত সেখানে ছাত্র নেতৃত্বরা বসত। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরে কংগ্রেস কর্মীদের মধ্যে অফিসটির দখল নেওয়ার আগ্রহ তৈরি হয়। তারপরেই এদিন স্থানীয় কর্মীরা গিয়ে অফিসে কংগ্রেসের পতাকা উড়িয়ে দেন। ওই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি। স্থানীয় এক তৃণমূল কর্মী বলেন, অফিস কেউ দখল করেনি। যাঁরা কংগ্রেস করতেন, তাঁরাই তৃণমূল হয়ে গিয়েছিলেন। তাঁরাই অ঩ফিস চালাতেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ