Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কানাইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলা, চূড়ান্ত শাস্তির দাবি, সওয়াল করবেন আইনজীবী কল্যাণ

কানাইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলা, চূড়ান্ত শাস্তির দাবি, সওয়াল করবেন আইনজীবী কল্যাণ
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কানাইপুরের মূক ও বধির নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলা লড়বেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারের পক্ষে অভিযুক্তের চূড়ান্ত শাস্তির দাবিতে আদালতে সওয়াল করবেন। শনিবার রাতে নির্যাতিতার কানাইপুরের বাড়িতে গিয়েছিলেন সাংসদ তথা আইনজীবী কল্যাণ। সেখানে তিনি দীর্ঘ সময় নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, বিশেষ করে কানাইপুরের উপপ্রধান ভবেশ ঘোষকে ওই পরিবারের পাশে থাকার নির্দেশ দেন।

Advertisement

আজ, সোমবার শ্রীরামপুরের পকসো আদালতে পুলিস ধৃত অসীম মজুমদারকে হাজির করবে। তখন দৃষ্টান্তমূলক সাজার দাবিতে সওয়াল করতে চান কল্যাণ। তিনি বলেন, মর্মান্তিক ও নারকীয় ঘটনা ঘটেছে। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই পরিবারের সঙ্গে সাক্ষাত করেছি। আমি রাজ্যের হয়ে চূড়ান্ত শাস্তির দাবিতে সওয়াল করব। ঘটনাটি বিরলের মধ্যে বিরলতম। তাই প্রথম দিনই চূড়ান্ত শাস্তি চাইব।
জানা গিয়েছে, গত মঙ্গলবার নিখোঁজ হওয়া ওই নাবালিকার মৃতদেহ বৃহস্পতিবার রাতে পাওয়া গিয়েছিল। দেহে পচন ধরেছিল। সেই কারণেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে মৃতদেহ কলকাতা মেডিক্যালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার কানাইপুরের মূক ও বধির ওই নাবালিকাকে তার বাবার বন্ধু অসীম মজুমদার ডেকে নিয়ে যান। তিনি মদ্যপ এবং মাদকাসক্ত। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। তারপরে থেকেই নাবালিকাকে পাওয়া যাচ্ছিল না। নাবালিকা কোথায়, সেই প্রশ্নের মুখে জেরবার হয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়েও গিয়েছিলেন। শুক্রবার পুলিস তাঁকে ডানকুনি থেকে গ্রেপ্তার করে। তার আগে বৃহস্পতিবার কানাইপুরের ন’পাড়ার রবীন্দ্রপল্লির এক বাঁশঝাড়ে নাবালিকার মৃতদেহ মেলে। পুলিসের দাবি, জেরার মুখে নাবালিকাকে ধর্ষণ, খুনের কথা স্বীকার করেছেন ধৃত।

Advertisement
সম্পর্কিত সংবাদ