• প্রয়াত দেব আনন্দ পুত্র তথা অভিনেতা সুনীল আনন্দ। বয়স হয়েছিল ৭০ বছর। জানা গিয়েছে, সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। লন্ডনের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন দেব আনন্দের নাতনি জিনা নারাং। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘এই কঠিন সময়ে আমাদের পাশে থাকুন।’ উল্লেখ্য, ২০১১ সালে লন্ডনের এই হাসপাতালেই মৃত্যু হয়েছিল দেব আনন্দের। পড়াশোনা করার পর ১৯৮৪ সালে ‘আনন্দ অউর আনন্দা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সুনীল। ছবিতে অভিনয় করেছিলেন দেব আনন্দ নিজেও। এরপর ‘কার থিফ’, ‘ম্যায় তেরে লিয়ে’ ছবি দু’টিতে অভিনয় করেন তিনি। তবে কোনো ছবিই বক্স অফিসে তেমন ভালো ফল করতে পারেনি।



