Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত পঙ্কজ মুনশি

প্রয়াত বিশিষ্ট অভিনেতা, নাট্যকার পঙ্কজ মুনশি। দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি

প্রয়াত  পঙ্কজ মুনশি
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

  প্রয়াত বিশিষ্ট অভিনেতা, নাট্যকার পঙ্কজ মুনশি। দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছিল পঙ্কজবাবুকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ অ্যাকাডেমি অব ফাইন আর্টস চত্বরে শায়িত রাখা হয় তাঁর মরদেহ। প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের ‘থার্ড থিয়েটার’ ধারার নাটকে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। যুক্ত ছিলেন একাধিক প্রযোজনার সঙ্গে। কেবল মঞ্চই নয়, রুপোলি পর্দাতে তাঁর অভিনয় নজরকাড়া। অশোক বিশ্বনাথন পরিচালিত বহুল প্রশংসিত ডকুমেন্টারি ‘বাদল সরকার অ্যান্ড দ্য অলটারনেটিভ থিয়েটার’-এ তাঁর পারফরম্যান্স অনবদ্য। এছাড়াও ‘মহিষাসুরমর্দিনী’, ‘শজারুর কাঁটা’র মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তাঁর স্ত্রী তপতী মুনশিও নাট্য জগতের সঙ্গে যুক্ত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ