Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রয়াত নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন

৯৭ বছর বয়সে প্রয়াত নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন। গতকাল, শুক্রবার(স্থানীয় সময়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি

প্রয়াত নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন
  • ৮ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

নিউইয়র্ক, ৮ নভেম্বর: ৯৭ বছর বয়সে প্রয়াত নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন। গতকাল, শুক্রবার(স্থানীয় সময়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই খবর নিশ্চিত করেছে নিউ ইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি। ডিএনএ-র গঠন সম্পর্কে যৌথভাবে ওয়াটসনের সঙ্গে মরিস উইলকিন্স ও ফ্রান্সিস ক্রিক রিসার্চ করেছিলেন।

Advertisement

ডিএনএ কীভাবে জীনগত তথ্য প্রতিলিপি তৈরি করে ও বহন করে, সেই সব ব্যাখ্যা করেছিলেন উইলকিন্স, ক্রিক ও ওয়াটসন। সেই কারণেই ১৯৬২ সালে আণবিক জীববিজ্ঞানে নোবেল পান তাঁরা। ১৯৫৩ সালে ডিএনএ’র ডাবল-হেলিক্স কাঠামো আবিষ্কার করেছিলেন জেমস ওয়াটসন। তাঁদের আবিষ্কার জীববিজ্ঞানে তথা চিকিৎসাশাস্ত্রে বিপ্লব এনে দেয়। এহেন বিজ্ঞানীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ