Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত। বয়স হয়েছিল ৯৪। বয়সজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন

প্রয়াত  বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত। বয়স হয়েছিল ৯৪। বয়সজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ভরতি ছিলেন হাসপাতালে। মঙ্গলবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ১৯৩২ সালে ১২ মে আগরতলায় জন্ম বিভার। ১৯৫৯ সালে কলকাতায় আসেন। প্রথমদিকে তালিম নিয়েছেন মায়া সেনের কাছে। পরে দেবব্রত বিশ্বাসের সান্নিধ্য পান। ধীরে ধীরে নিজস্ব রবীন্দ্রসংগীত গাইতে শুরু করেন বিভা। তবে জনপ্রিয়তা নয়, তিনি মন দিয়েছিলেন শিল্পী তৈরির দিকে। অগণিত ছাত্রছাত্রীকে নিজের হাতে তৈরি করেছিলেন। সে কারণে নিজে থেকেছেন প্রচারের আলো থেকে শত যোজন দূরে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সংগীতজগৎ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ