Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, আজই শেষ হচ্ছে স্পেশাল এফডির সময়সীমা

শেয়ার বাজার অস্থির। আগের মতো আর চড়া রিটার্ন মিলছে না রিয়েল এস্টেট থেকে।

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, আজই শেষ হচ্ছে স্পেশাল এফডির সময়সীমা
  • ৩১ মার্চ, ২০২৫ ২০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ৩১ মার্চ: শেয়ার বাজার অস্থির। আগের মতো আর চড়া রিটার্ন মিলছে না রিয়েল এস্টেট থেকে। এই পরিস্থিতিতে লগ্নির চিরাচরিত পন্থা ফিক্সড ডিপোজিটের প্রতি ফের ঝুঁকছে মধ্যবিত্ত। এক্ষেত্রে একদিকে যেমন পুঁজির কোনও ঝুঁকি থাকে না, তেমনই রিটার্নও নিশ্চিত। তাছাড়া বিভিন্ন ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটে আকর্ষক সুদ দিচ্ছে। তবে সাধারণ এফডির তুলনায় আরও বেশি সুদ পাওয়া যায় স্পেশাল এফডিতে। বিভিন্ন নামের মোড়কে নির্দিষ্ট মেয়াদের এই স্কিম চালু করেছে একাধিক ব্যাঙ্ক। স্বল্প সময়ে তুলনামূলক বেশি নিশ্চিত রিটার্ন চাইলে, বিশেষ ফিক্সড ডিপোজিটকে একটি অন্যতম ভালো লগ্নির মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।

Advertisement

 ২০২৪ সালের মাঝামাঝি এসবিআই সহ একাধিক ব্যাঙ্ক এই ধরনের বিশেষ এফডি স্কিম চালু করে। যার মেয়াদ শেষ হতে চলেছে ৩১ মার্চ, ২০২৫। অর্থাৎ আজই এই সমস্ত বিশেষ এফডি প্রকল্পে লগ্নির শেষ দিন। তবে আজ ঈদ। ফলে দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কের শাখা বন্ধ। এখন বিভিন্ন ব্যাঙ্ক তাদের গ্রাহকদের অনলাইনে এফডিতে লগ্নির সুযোগ দিয়ে থাকে। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক তাদের বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে কী হারে সুদ দিচ্ছে:

এসবিআই-এর অমৃত কলস  (৪০০ দিন) ও অমৃত বৃষ্টি (৪৪৪ দিন) প্রকল্পে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.১০ শতাংশ ও ৭.২৫ শতাংশ। ইন্ডিয়ান ব্যাঙ্কের দু’টি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ শেষ হচ্ছে ৩১ মার্চ। ৩০০ দিনের ইন্ড সুপ্রিমে বর্তমানে ৭.০৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেখানে ৪০০ দিনের ইন্ড সুপার-এ সুদের হার ৭.৩০ শতাংশ। এছাড়াও বিভিন্ন মেয়াদের বিশেষ এফডি স্কিম আছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের।

Advertisement
সম্পর্কিত সংবাদ