Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণেশ্বরে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার

ভলবো বাস থেকে বড় বড় কার্টুন নামিয়ে তোলা হচ্ছিল পিক আপ গাড়িতে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিসে খবর দেন।

দক্ষিণেশ্বরে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভলবো বাস থেকে বড় বড় কার্টুন নামিয়ে তোলা হচ্ছিল পিক আপ গাড়িতে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিসে খবর দেন। সেই মতো দক্ষিণেশ্বর থানার পুলিস তল্লাশি চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে। দক্ষিণেশ্বর থেকে ডানলপগামী রাস্তার মাঝে, রাজাবাগানের কাছে এই ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, ওই গাড়ি থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। কার্টুন বক্স সহ যার ওজন ২৮ কেজি ৪০০ গ্রাম। বাজার দর কয়েক লক্ষ টাকা। যদিও পুলিস আসার আগেই উত্তরপ্রদেশের নম্বর প্লেট যুক্ত ভলভো বাস থেকে যাঁরা ওই কার্টুনগুলি পিক আপ গাড়িতে লোড করছিলেন, তাঁরা পালিয়ে যান। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটা ভলবো বাস রাস্তার ধারে দাঁড়িয়েছিল। কিন্তু ওই বাসে কোনও যাত্রী ছিলেন না। চালক কিংবা কন্ডাক্টরকেও দেখা যায়নি। অথচ বাসের উপরে প্রচুর কার্টুন ত্রিপল দিয়ে ঢাঁকা ছিল। সোমবার সকালে বাস থেকে ওই কার্টুন নামিয়ে একটি  পিক আপ গাড়িতে লোড করা হচ্ছিল। ওই খবর পেয়ে পুলিস অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ