নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন ধরে বাংলার হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা। এবার তিনি বোর্ডের র্যাডারে। ইরানি কাপে ঋষভ পন্থদের কোচ হতে পারেন লক্ষ্মীরতন। শোনা যাচ্ছে, অবশিষ্ট ভারতীয় একাদশের ব্যাটিং কোচের দায়িত্ব পাবেন তিনি। উল্লেখ্য, ইরানি কাপে আগামী ১ থেকে ৫ অক্টোবর রনজি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলবে ঋষভ পন্থের নেতৃত্বাধীন অবশিষ্ট ভারতীয় একাদশ।



