Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামে থেকে কাজ করার মানসিকতা কম, চিকিৎসক ঘাটতি কোচবিহারে

কোচবিহার জেলার ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলি মোট শূন্য পদের অর্ধেকেরও কম চিকিৎসক দিয়ে চলছে। ফলে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থায় বড় প্রভাব পড়ছে।

গ্রামে থেকে কাজ করার মানসিকতা কম, চিকিৎসক ঘাটতি কোচবিহারে
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলি মোট শূন্য পদের অর্ধেকেরও কম চিকিৎসক দিয়ে চলছে। ফলে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থায় বড় প্রভাব পড়ছে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে মোট ১২৪টি চিকিৎসকের পদ রয়েছে। তারমধ্যে আছেন মাত্র ৪৭ জন। অর্থাৎ ৭৭ জন চিকিৎসক কম। 

Advertisement

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে জেলায় বেশকিছু চিকিৎসক পাঠানো হয়েছে। কিন্তু অনেকেই গ্রামীণ এলাকায় থাকতে চাইছেন না। ফলে অনেকে চাকরি ছেড়ে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে ওই স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলি নিয়ে বিপাকে পড়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সেগুলিকে চালু রাখতে গিয়ে যাঁরা পদে রয়েছেন তাঁদের একাধিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটি করতে হচ্ছে। ফলে সব স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহের সব দিন চিকিৎসক পাওয়া যাচ্ছে না। 
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রীকুমার আড়ি বলেন, জেলার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত চিকিৎসক নেই। রাজ্যের কাছে চিকিৎসক চেয়ে আবেদন করা হয়েছে। তবে রাজ্য অতীতে চিকিৎসক দিলেও অনেকেরই গ্রামীণ এলাকায় কাজ করার মানসিকতা না থাকায় তাঁরা চাকরি ছেড়েও চলে গিয়েছেন। আমরা গোটা বিষয়টি স্বাস্থ্যভবনের নজরে এনেছি। 
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় মোট ১২টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে। সেখানে রোগী ভর্তি রেখে চিকিৎসা করা হয়। পাশাপাশি জেলায় ৩৫টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেখানে আউটডোর চালু আছে। এই বিরাট স্বাস্থ্য পরিকাঠামো থেকে জেলার প্রত্যন্ত এলাকার বহু মানুষ নিয়মিত চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। কিন্তু সেখানে চিকিৎসকের বিপুল ঘাটতির কারণে সপ্তাহের প্রতিদিন চিকিৎসক পাঠানো সম্ভব হয় না। কোনও জায়গায় দু’দিন কোথাও আবার তিনদিন চিকিৎসক বসেন। এর উপরে নির্ভর করেই সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে লোকজন চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ