Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে বদলি ৩ ডিএসপি

পূর্ব মেদিনীপুরের তিনজন ডিএসপি বদলি হলেন বৃহস্পতিবার। তমলুক মহকুমার নতুন পুলিশ অফিসার হলেন অভিষেক চক্রবর্তী।

পূর্ব মেদিনীপুরে বদলি ৩ ডিএসপি
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরের তিনজন ডিএসপি বদলি হলেন বৃহস্পতিবার। তমলুক মহকুমার নতুন পুলিশ অফিসার হলেন অভিষেক চক্রবর্তী। তিনি এসটিএফের ডিএসপি ছিলেন। অন্যদিকে, তমলুকের এসডিপিও শুভদীপ ঘোষকে থার্ড ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট পদে বদলি করা হয়েছে। এগরা মহকুমা পুলিশ অফিসার হলেন সৌভিক পাত্র। তিনি দুর্গাপুরে ফার্স্ট ব্যাটেলিয়নের ডিএসপি হিসেবে কর্মরত ছিলেন। এগরার এসডিপিও আবুনূর হোসেনসে এসএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট পদে বদলি করা হয়েছে। বীরভূমের ডিএসপি ট্রাফিক কুণাল মুখোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের ডিএসপি(ডিঅ্যান্টটি) হিসেবে যোগ দিচ্ছেন। পূর্ব মেদিনীপুরে ওই পদে থাকা মোহিত মোল্লাকে বীরভূমে ডিএসপি(ট্রাফিক) হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ভবানীভবন থেকে এই সংক্রান্ত বদলির নির্দেশিকা জারি হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ