Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাকাউন্টেন্সি ও ফিজিক্স পরীক্ষায় সময়ের অভাব

উচ্চ মাধ্যমিকের ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা নির্বিঘ্নেই মিটল শুক্রবার। তবে ছাত্রছাত্রীদের একাংশের দাবি, অ্যাকাউন্টেন্সি এবং ফিজিক্সের সব প্রশ্নের উত্তর সময়ের অভাবে দেওয়া যায়নি।

অ্যাকাউন্টেন্সি ও ফিজিক্স পরীক্ষায় সময়ের অভাব
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা নির্বিঘ্নেই মিটল শুক্রবার। তবে ছাত্রছাত্রীদের একাংশের দাবি, অ্যাকাউন্টেন্সি এবং ফিজিক্সের সব প্রশ্নের উত্তর সময়ের অভাবে দেওয়া যায়নি। এই দু’টি পরীক্ষাতেই গাণিতিক হিসেবের ব্যাপার থাকে। সেখানেই সময়ের অভাবটা মূলত হয়েছে। কোনও ছাত্র হয়তো পুরো উত্তর করতে পারেনি, আবার কেউ শেষের দিকে আন্দাজেই উত্তর লিখতে বাধ্য হয়েছে। সংসদ বলেছিল, এমসিকিউ প্রশ্নে যাতে বেশি হিসেব কষার বিষয় না থাকে, সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্নকর্তা এবং মডারেটরদের। ক্যালকুলেটরও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এই পরীক্ষায়। ফিজিক্সের প্রশ্ন যে কঠিন হয়েছে, তা মেনে নিচ্ছেন সংসদ কর্তারাও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ