Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বর-হাওড়া শাখায় লোকনাথ স্টেশনে শেড এবং শৌচালয়ের অভাব, যাতায়াতের রাস্তারও বেহাল দশা

হাওড়া তারকেশ্বর লাইনের লোকনাথ স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তার বেহাল দশা। নেই পর্যাপ্ত শেড। ব্যবহারের অযোগ্য শৌচালয়।

তারকেশ্বর-হাওড়া শাখায় লোকনাথ স্টেশনে শেড  এবং শৌচালয়ের অভাব, যাতায়াতের রাস্তারও বেহাল দশা
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা তারকেশ্বর: হাওড়া তারকেশ্বর লাইনের লোকনাথ স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তার বেহাল দশা। নেই পর্যাপ্ত শেড। ব্যবহারের অযোগ্য শৌচালয়। এমন একাধিক অভিযোগ যাত্রীদের। তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন এই বিষয়ে রেল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছে।

Advertisement

শৈবতীর্থ তারকেশ্বরে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। শ্রাবণ মাসে রেলের টিকিট বিক্রির সর্বাধিক অর্থ উপার্জন হয় এই রেলপথে।
হাওড়া থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় ৫৭ কিমি। এই পথে স্টেশন ২১টি। গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশন ছাড়া বাকিগুলির ক্ষেত্রে শৌচালয়সহ বিভিন্ন সমস্যা রয়েছে। রেল কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। 
গত ১২ অক্টোবরের ঘটনা। হরিপালে মালিয়ার বাসিন্দা ঝরনা কোলে নালিকুল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। ট্রেন ও প্ল্যাফর্মের উচ্চতায় গ্যাপ অস্বাভাবিক বেশি হওয়াতেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন রেল কর্তৃপক্ষকে অভিযোগ জানায়। ইতিমধ্যেই প্ল্যাফর্মের উচ্চতা বৃদ্ধির কাজ শুরু হয়েছে।।
অন্যদিকে, এই লাইনের লোকনাথ স্টেশন নিয়ে বিস্তর অভিযোগ যাত্রীদের। 
তারকেশ্বর থানার অন্তর্গত বালিগড়ির বাসিন্দা তাপস পাত্র জানান, ২ নম্বর প্ল্যাফর্মে যাওয়ার রাস্তাটির খুবই খারাপ অবস্থা। বর্ষাকালে দু-দিকের জঙ্গলে রাস্তা ঢেকে যায়। রাস্তায় কোথাও কাদা, কোথাও-বা পাথরে ভরা। বয়স্ক ও বাচ্চারা চলাচলের সময় দুর্ঘটনার শিকার হয়। আলো নেই। শৌচালায়গুলি ব্যবহারের অযোগ্য। ২ নম্বর প্লাটফর্মে একটিমাত্র ছোটো শেড। ১ নম্বর প্লাটফর্মের শেড দুটিও ছোটো। পর্যাপ্ত শেড না-থাকায় বৃষ্টি ও রোদে দুর্ভোগে পড়েন যাত্রীরা। হাওড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উচ্চতা অনেকটাই বেশি। রেল কর্তৃপক্ষ বিলাসবহুল রেল পরিষেবার উন্নয়নের সঙ্গে লোকাল ট্রেনের স্টেশনগুলির উপর নজর দিলে উপকৃত হবে সাধারণ মানুষ। তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হরদাস চক্রবর্তী বলেন, গত ২৪ অক্টোবর আমরা হাওড়া ডিভিশন ডিআরএমের সঙ্গে দেখা করেছি। লোকনাথসহ এই লাইনের সমস্ত স্টেশনের একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তাঁকে। এর মধ্যে রয়েছে মালিয়া, লোকনাথ প্রভৃতি স্টেশনে চলাচলের রাস্তার সংস্কার এবং হরিপালে বুকিং অফিস চালুসহ একাধিক বিষয়। সমস্ত স্টেশনের সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান করার ব্যাপারে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ