নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: চারটি জুটমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করতে চলেছে শ্রমদপ্তর। এনিয়ে শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, ওই চারটি জুটমিল কর্তৃপক্ষকে যে কারণে জমি দেওয়া হয়েছিল, তারা সেই কারণে জমি ব্যবহার করেনি। তারা বলেছিল, কারখানা করা হবে। কিন্তু জমিটি গোডাউন সহ অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। তাই জুটমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো শ্রমদপ্তরের অফিসারদের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া চারটি জুটমিল কর্তৃপক্ষ শ্রমিকদের ডিএ সহ অনেক পাওনা বকেয়া রেখেছে। দপ্তরের পক্ষ থেকে বারবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই জুটমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন।



