শ্রম কোড: আজ ও কাল বৈঠকে কেন্দ্র
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সারা দেশে শ্রম কোড আইন কার্যকর হয়েছে এক বছর। কিন্তু তা নিয়ে রাজ্যে রাজ্যে সাড়া কতটা মিলছে, এবার তা জানতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেইমতো আজ, শনি এবং কাল, রবিবার গুজরাতের গান্ধীনগরে শ্রম কোড আইন নিয়ে দু’দিনের চিন্তন শিবিরের আয়োজন করছে শ্রমমন্ত্রক। সব রাজ্যের শ্রমমন্ত্রী এবং শ্রমসচিবদের সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। ওই চিন্তন শিবিরে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। শুধুমাত্র ‘ফিডব্যাক’ সংগ্রহই নয়। শ্রম কোড আইন কার্যকরে কোনো জটিলতা তৈরি হচ্ছে কি না, সেই ব্যাপারেও রাজ্যগুলির কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত নেবে কেন্দ্র। শ্রম কোড আইনের মাধ্যমে অনলাইন ডেলিভারি (প্ল্যাটফর্ম ও গিগ) কর্মীদেরও সামাজিক সুরক্ষা পরিষেবা নিশ্চিত করার ঘোষণা করেছে কেন্দ্র।

Advertisement