Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিভিশন বেঞ্চের দ্বারস্থ লা মার্টিনিয়ার কর্তৃপক্ষ

লা মার্টিনিয়ার স্কুলের হেরিটেজ বিল্ডিংয়ের সংস্কার সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হল স্কুল কর্তৃপক্ষ।

ডিভিশন বেঞ্চের দ্বারস্থ লা মার্টিনিয়ার কর্তৃপক্ষ
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লা মার্টিনিয়ার স্কুলের হেরিটেজ বিল্ডিংয়ের সংস্কার সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হল স্কুল কর্তৃপক্ষ। বুধবার স্কুল কর্তৃপক্ষকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। এর আগে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি গৌরাঙ্গ কান্তের নির্দেশ ছিল, সংস্কারের কাজ করতে গেলে হেরিটেজ কমিশনের অনুমোদন নিতে হবে। হেরিটেজ কমিশনের এবং পুরসভাকে রিপোর্ট পেশেরও নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। যদিও স্কুলের যুক্তি, এখন গরমের ছুটি চলছে। ছুটির পর স্কুল খুললে সংস্কারকাজ করা যাবে না। ছাদের অবস্থা এতটাই খারাপ, যে কোনও সময় ভেঙে পড়তে পারে। তাই জরুরি ভিত্তিতে এই মামলা শুনানির আর্জি জানানো হয়। আর্জি মেনে নিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। ৩০ মে মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ