Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লা লিগায় শীর্ষে বার্সেলোনা

লা লিগায় শীর্ষে বার্সেলোনা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বার্সেলোনা: লা লিগায় রিয়াল মাদ্রিদের পরপর পয়েন্ট নষ্টের সুযোগ কাজে লাগিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে এল বার্সেলোনা। সোমবার ঘরের মাঠে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারাল হান্স ফ্লিকের ছেলেরা। ২৮ মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে বার্সাকে জয় এনে দেন রবার্ট লিওয়ানডস্কি। সেই সুবাদে ২৪ ম্যাচে ৫১ পয়েন্টে পৌঁছল কাতালন ক্লাবটি। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্টে দাঁড়িয়ে রিয়াল। তবে হেড টু হেডের নিরিখে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। এদিন ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন রাফিনহা, ইয়ামালরা। নাহলে বার্সার জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। লিগে একটা সময় পরপর পয়েন্ট খুইয়ে তিন নম্বরে নেমেছিল বার্সেলোনা। তবে দল ফের শীর্ষস্থানে ফেরায় খুশি কোচ ফ্লিক। তিনি বলেন, ‘এবার আর পদস্খলন ঘটালে চলবে না। লিগে বাকি ম্যাচগুলিকে নক-আউট ভেবেই এগতে হবে। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে’তেও সেই ছন্দ ধরে রাখতে হবে।’
বার্সেলোনা- ১ : রায়ো ভায়েকানো- ০
Advertisement
(লিওয়ানডস্কি)
Advertisement
সম্পর্কিত সংবাদ