Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যান্সার আক্রান্ত মহিলাকে মারধর

ক্যান্সার আক্রান্ত মহিলাকে মারধর
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার এক অটোচালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ভাড়া নিয়ে বচসার জেরে এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে মারধরের অভিযোগ উঠল বারাসতের চাঁপাডালির এক অটোচালকের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার বিকেলে বারাসত হাসপাতালে কাজ মিটিয়ে মহেশ্বরপুর যাওয়ার জন্য চাঁপাডালি মোড়ে আসেন ক্যান্সার আক্রান্ত এক মহিলা। সঙ্গে ছিল তাঁর কন্যাসন্তান। মহেশ্বরপুরের অটোতে ওঠার সময় শিশুটির ভাড়া নিয়ে বিবাদ শুরু হয়। পর্যাপ্ত পয়সা না থাকার কারণে ক্যান্সার আক্রান্ত মহিলা শিশুকে কোলে নিয়ে বসার কথাও বলেন। কিন্তু অটোচালক তাতে রাজি হননি। এনিয়ে ক্যান্সার আক্রান্ত যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে অটোচালকের বিরুদ্ধে। পরে, তিনি বারাসত থানায় এসে অভিযোগ দায়ের করেন। যদিও অভিযুক্ত অটোচালকের দাবি, তিনি মহিলা যাত্রীর গায়ে হাত দেননি। উল্টে মহিলাই তাঁকে মারধর করেছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ