Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কলকাতায় পা রাখল কুয়েতের আল আরবি

বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের বাছাই পর্বের ম্যাচে ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কুয়েতের আল আরবি। ম্যাচের চারদিন আগেই কুয়েতের দলটি কলকাতায় পৌঁছে গেল।

কলকাতায় পা রাখল কুয়েতের আল আরবি
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের বাছাই পর্বের ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ আল আরবি। ম্যাচের চারদিন আগেই কুয়েতের দলটি কলকাতায় পৌঁছে গেল। তুরস্কে প্রি-সিজন সেরে ভারতীয় ফুটবলের মক্কায় ইস্ট বেঙ্গলকে মেপে নিতে তৈরি তারা। প্যালেস্তাইন জাতীয় দলে মহম্মদ রশিদের সতীর্থ ছিলেন জাইদ কুনবার। আল আরবির অন্যতম ভরসা তিনি। এদিন স্রেফ জিম সেশান সারলেন আল আরবির ফুটবলাররা। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে ইস্ট বেঙ্গল কতটা তৈরি? ২৪ ঘণ্টা আগে ডুরান্ড কাপে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ফাইভ স্টার পারফরম্যান্স হাবাস ব্রিগেডের। ফুটবলারদের তরতাজা রাখতে এদিন বিশ্রাম দিয়েছিলেন স্প্যানিশ কোচ। স্টপার নাচোকে নিয়ে অস্বস্তিতে দল। তাঁর হাঁটুর চোট। আল আরবির বিরুদ্ধে নাচো একান্তই না পারলে সমস্যা বাড়বে হাবাসের। এদিকে, ঘরোয়া লিগে ইস্ট বেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচ ১৪ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত নিল আইএফএ। 

Advertisement

সোমবার ডুরান্ড কাপে ফের মাঠে নামছে মোহন বাগান। কিশোর ভারতী স্টেডিয়ামে পানোস ব্রিগেডের সামনে সিআইএসএফ। বিশেষজ্ঞদের ধারণা, আরও একবার বড়ো ব্যবধানে জয় স্রেফ সময়ের অপেক্ষা। তবে এই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারেন মিগুয়েল। দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার। ছোটো স্পেলে তাঁকে কিছুক্ষণ খেলানোর ভাবনায় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, শনিবার ঘরোয়া লিগে কলকাতা পুলিশকে ২-০ গোলে হারাল মহমেডান স্পোর্টিং। গোল করেছেন ফারদিন ও লালথানকিমা।

Advertisement
সম্পর্কিত সংবাদ