নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফা ফ্রেন্ডলিতে রবিবার ফের মাঠে নামছে ভারতের মহিলা দল। কিশোর ভারতী স্টেডিয়ামে ক্রিসপিন ছেত্রী ব্রিগেডর প্রতিপক্ষ রাশিয়া। প্রথম ম্যাচে ০-৪ গোলে পরাস্ত হয় ভারত। গতি, স্ট্যামিনা পার্থক্য গড়ে দেয় অনেকটাই। ভুল থেকে শিক্ষা নিয়ে রবিবার পালটা প্রতিরোধ গড়তে তৈরি জুলি কিশান, লিন্ডা কমরা।
রাশিয়ার বিরুদ্ধে হারলেও প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেছিল ক্রিসপিনের দল। এদিন জুলি কিশান বলেছেন, ‘গোলের চান্স আসবেই। তা থেকে লক্ষ্যভেদ জরুরি।’ উল্লেখ্য, ফিফা ক্রম তালিকায় ২৭ নম্বরে রয়েছে রাশিয়া। সেখানে ভারতের স্থান ৬৯। তবে ঘরের মাঠে চেনা পরিবেশে চ্যালেঞ্জ ছুড়তে চায় মহিলা দল।



