Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাউন্সিলার সহ ৫ জনের সাজা নিয়ে অপেক্ষায় পানিহাটি

কাউন্সিলার সহ ৫ জনের সাজা নিয়ে অপেক্ষায় পানিহাটি
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর পানিহাটির গান্ধীনগরে গণপিটুনির ঘটনায় কাউন্সিলার তারক গুহ সহ পাঁচ জনের দোষী সাব্যস্ত হয়ে গ্রেপ্তারির ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। গণপিটুনিতে মৃত্যু হয়েছিল শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তি। আদালতের এই রায়ের পর এখন জল্পনা শুরু হয়েছে, দোষী সাব্যস্তদের সাজা নিয়ে। মঙ্গলবার বারাকপুর আদালত এই মামলায় সাজা ঘোষণা করবে। স্বামী খুনের ঘটনায় দোষী সাব্যস্ত তৃণমূল কাউন্সিলর সহ পাঁচজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন নিহতের স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী।  শুক্রবার আদালত যাঁদের দোষী সাব্যস্ত করেছে, তাঁরা হলেন, পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তারক গুহ, তাঁর ভাইপো নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকার। পাঁচজনকে আদালত দোষী সাব্যস্ত করায় খুশি মৃতের পরিবারের লোকজন। মৃতের স্ত্রী এদিন বলেন, স্বামীকে মোবাইল চোর তকমা দিয়ে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে বাঁশের সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছিল। ওরা আমার স্বামীকে খুন করেছে। আমি চাই, ওই পাঁচজনকে চরম শাস্তি দেওয়া হোক। অপরদিকে কাউন্সিলারের স্ত্রী অঞ্জনা গুহ বলেন, যে সময় ওই গোলমাল হয়েছিল, আমার স্বামী তখন ঘটনাস্থলে ছিল না। আমার আইনের উপরে ভরসা আছে। নিশ্চয়ই তিনি বিচার পাবেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ