Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাম-মনস্ক আইনজীবীর বিরুদ্ধে চিঠি সেলিমের কাছে, ফাঁস করলেন কুণাল

প্রতীক উর রহমানের দল বদলের জল্পনার মধ্যেই নতুন এক অস্বস্তিতে পড়ল সিপিএম।

বাম-মনস্ক আইনজীবীর বিরুদ্ধে চিঠি সেলিমের কাছে, ফাঁস করলেন কুণাল
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতীক উর রহমানের দল বদলের জল্পনার মধ্যেই নতুন এক অস্বস্তিতে পড়ল সিপিএম। এবার বামমনস্ক এক আইনজীবীর বিরুদ্ধে সিপিএম পার্টির রাজ্য সম্পাদকের কাছে অভিযোগ জানালেন সিপিএমপন্থী এক মহিলা আইনজীবী। ওই মহিলাকে নির্যাতনের অভিযোগ রয়েছে চিঠিতে। ঘটনাচক্রে ওই চিঠি সম্পর্কিত খবরটি সিপিএম পার্টির অন্দর থেকে বাইরে আসে তৃণমূল নেতা কুণাল ঘোষের কাছে। গোটা বিষয়টি প্রথম জনসমক্ষে আনেন কুণাল। এই চিঠির সূত্র ধরে বামপপন্থী ওই আইনজীবীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল মুখপাত্র।

Advertisement

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রেখেছেন প্রতীক। ঘটনাচক্রে আজ, শনিবার প্রতীক তৃণমূলে যোগদান করেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তাঁর বিদ্রোহের জেরে সিপিএমে এখন নাজেহাল অবস্থা। সেলিমকে লেখা প্রতীকের চিঠি বাইরে চলে আসে। আর এবার বাইরে এল বৃহস্পতিবার সেলিমকে পাঠানো এক মহিলা আইনজীবীর অভিযোগপত্র। তার ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার সেটি ফাঁস করেন কুণাল। সিপিএম-মনস্ক এক আইনজীবীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন ওই মহিলা। 
এই চিঠির বিষয়টি এদিন প্রথম সামনে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, সিপিএমের এক উগ্র চাকরিখেকো আইনজীবীর বিরুদ্ধে পার্টির রাজ্য সম্পাদকের কাছে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁরই সঙ্গে কর্মরত এক সিপিএমপন্থী মহিলা আইনজীবী। কীভাবে নেতাদের নাম জড়িয়ে এবং মিডিয়ার প্রচার ব্যবহার করে অসুরটাইপ অভিযুক্ত নানা অপকর্ম করেছেন, তার সবিস্তার বর্ণনা আছে ওই চিঠিতে। কুণালের আরো বক্তব্য, ওই মহিলা যেহেতু সিপিএম পার্টি করেন, তাই পুলিশে যাওয়ার আগে পার্টির কাছেই বিচার চেয়েছেন। ওইসঙ্গে কুণাল প্রশ্ন তুলে দিয়েছেন, মামলা করে চাকরিতে জটিলতা তৈরির রাজনীতি, মিডিয়ায় ডায়ালগবাজিতে অভ্যস্ত ওই সিপিএম আইনজীবীকে বাঁচাতে এবার নামবেন কি আলিমুদ্দিনের পেয়ারেলালরা? 

Advertisement
সম্পর্কিত সংবাদ