• দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঘেরাটোপের বাইরে ছিলেন তিনি। কামব্যাক করছেন আমির খান প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমে। তিনি অর্থাৎ অভিনেত্রী প্রীতি জিন্টা। সানি দেওল অভিনীত এই ছবির পর আরও একটি কাজ শুরু করবেন নায়িকা। আমাজন প্রাইম ভিডিও-এর একটি ছবিতে অভিনয় করছেন প্রীতি। সদ্য ঘোষণা হল এ ছবির। নাম ‘ভাইভ’। পরিচালনার দায়িত্বে কুণাল খেমু। ‘ম্যাডগাঁও এক্সপ্রেস’ ছবির পর এটি কুণালের দ্বিতীয় পরিচালনা। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করছেন কুণাল। পাশাপাশি রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, বংশিকা ধীরের মতো একাধিক তারকারা। সবকিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পাবে প্রীতি অভিনীত এই ছবিটি। অন্যদিকে, ‘লাহোর: ১৯৪৭’ মুক্তি পাবে চলতি বছর আগস্ট মাসের ১৩ তারিখ।



