ডাবলিন: আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে কুমার সাঙ্গাকারা ও তাঁর পরিবারকে হেনস্তা করা হয়েছে। এমনটাই দাবি শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের। এমনকী তাঁদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সাঙ্গাকারা লেখেন, ‘কেউ কি ডাবলিনে রায়ানএয়ার সংস্থার কর্মীদের কাছে হেনস্তার শিকার হয়েছেন? আমাদের খুব খারাপ অভিজ্ঞতা হল। সংস্থার কর্মীরা যেভাবে আমার ও পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করল, তা ভয়াবহ। হুমকি পর্যন্ত দিয়েছে। কোনো যাত্রীরই এই ধরণের ব্যবহার প্রাপ্য নয়। ডাবলিনে প্রথম এমন খারাপ অভিজ্ঞতা হল।’ অবশ্য কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা স্পস্ট করে জানাননি সাঙ্গাকারা। রায়ানএয়ার সংস্থার পক্ষ থেকেও কিছু বিবৃতি আসেনি।
Advertisement



