Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সেনাবাহিনীকে কুর্নিশ, বিধানসভায় আসছে প্রস্তাব

সেনাবাহিনীকে কুর্নিশ, বিধানসভায় আসছে প্রস্তাব
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেনাহিনীকে সম্মান জানিয়ে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রস্তাবের উপর আলোচনা হবে বিধানসভার অধিবেশনে। অধিবেশন ৯ জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা। অধিবেশন সপ্তাহ দুই চলার কথা। এই পর্বের অধিবেশনে যুদ্ধ পরিস্থিতির আবহে সেনাবাহিনীর প্রতি সম্মান জ্ঞাপন করে একটি প্রস্তাব আনতে চলেছে সরকার পক্ষ। ওই প্রস্তাবে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, স্মরণ করা হবে সেনাবাহিনীর আত্মত্যাগকে। 

Advertisement

এই পর্বের অধিবেশনে কয়েকটি বিল নিয়ে আলোচনার কথা রয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিজ কমিশন সংশোধনী বিল ২০২৫ আলোচনা হওয়ার সম্ভাবনা। বর্ষাকালীন এই অধিবেশনে আলোচনার বিষয়বস্তুর মধ্যে কী কী থাকছে, সেটা নিয়েই চর্চা তুঙ্গে। ঘটনাচক্রে এদিন বিধানসভায় এসেছিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের দীর্ঘক্ষণ কথা হয়। এটি তাঁদের  ব্যক্তিগত সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই জানান বিমানবাবু। এছাড়া মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং অন্য বিধায়কদের সঙ্গেও অভিষেক সৌজন্য সাক্ষাৎ করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ