Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কুয়েতের সর্বোচ্চ সম্মান মোদিকে

কুয়েতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’ প্রদান করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কুয়েত ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে রবিবার এই সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে।

কুয়েতের সর্বোচ্চ সম্মান মোদিকে
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
কুয়েত সিটি: কুয়েতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’ প্রদান করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কুয়েত ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে রবিবার এই সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। উপস্থিত ছিলেন কুয়েতের শাসক আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের-আল সাবা। কুয়েতের ‘নাইটহুড’ও বলা হয় এই সম্মানকে। এর আগে এটি পেয়েছেন বিল ক্লিন্টন, জর্জ বুশের মতো বিদেশি রাষ্ট্রপ্রধানরা। দু’দিনের কুয়েত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, সেখানকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে ওষুধ উৎপাদন, তথ্যপ্রযুক্তি, নিরাপত্তা সহ নানা বিষয়ে আলোচনা করেছেন তিনি। শনিবার, রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদক আবদুল্লা আল বার‌ৌনের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ