Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটমানি নেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা

কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী। পাশাপাশি টাকাও ফিরিয়ে দেওয়া হয় দিনমজুর পরিবারকে। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা রীতা দাসের স্বামী সূর্য দাসকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

কাটমানি নেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী। পাশাপাশি টাকাও ফিরিয়ে দেওয়া হয় দিনমজুর পরিবারকে। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা রীতা দাসের স্বামী সূর্য দাসকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। বিচ্ছু দাস নামে এক দিনমজুরের কাছ থেকে বাংলার বাড়ির প্রথম কিস্তির ১৫ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ ছিল সূর্যর বিরুদ্ধে। সেই খবর ৩ ফেব্রুয়ারি ‘বর্তমান’ পত্রিকায় তুলে ধরা হয়। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডলকে তদন্তের নির্দেশ দেন। থানায় অভিযোগ দায়ের হয়। শুক্রবার বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী ধরা পড়ে। তবে অভিযুক্ত ওই দিনমজুর পরিবারকে ১৫ হাজার টাকা ফিরিয়ে দিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ