Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে ডাকাতির আগে গ্রেপ্তার ৬

কাঁথিতে ডাকাতির আগে গ্রেপ্তার ৬
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিস। বৃহস্পতিবার গভীর রাতে কাঁথির ফুলেশ্বর এলাকায় কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। টহলদারি পুলিস দেখে তারা পালিয়ে যেতে থাকে। পুলিস পিছু ধাওয়া করে ছ’জনকে পাকড়াও করে।  পুলিস জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ডাকাতির কাজে ব্যবহৃত কাটারি, লোহার রড প্রভৃতি সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে।  শুক্রবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে আটদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। দুষ্কৃতীরা এলাকায় কোনও পেট্রল পাম্প কিংবা বাড়িতে ডাকাতির ছক কষেছিল বলে পুলিস জানতে পেরেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ