Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঠ উদ্ধার

সোমবার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা এলাকা থেকে চোরাই চিকরাশি কাঠ উদ্ধার করল বনদপ্তরের দক্ষিণ রায়ডাক রেঞ্জের ছিপড়া বিট। কাঠগুলি শামুকতলায় রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

কাঠ উদ্ধার
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: সোমবার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা এলাকা থেকে চোরাই চিকরাশি কাঠ উদ্ধার করল বনদপ্তরের দক্ষিণ রায়ডাক রেঞ্জের ছিপড়া বিট। কাঠগুলি শামুকতলায় রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। ‌গত শনিবার কুমারগ্রাম ব্লকের উত্তর নারারথলি এলাকা থেকে ১০৫ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করেছিল বনদপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ। তার দু’দিন বাদেই খোয়ারডাঙা এলাকায় অভিযানে নামেন দক্ষিণ রায়ডাক রেঞ্জের ছিপড়ার বিট অফিসার সুজিত বর্মন। উদ্ধার করা হয় ৩০ ঘনফুট চিকরাশি কাঠ। বনদপ্তরের দক্ষিণ রায়ডাকের রেঞ্জ অফিসার দেবাশিস মণ্ডল বলেন, কাঠ পাচার রুখতে অভিযান লাগাতার চলবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ