Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কোটি টাকার সোনা পাচার,  অবশেষে গ্রেপ্তার মূল পান্ডা

কোটি টাকার সোনা পাচার,  অবশেষে গ্রেপ্তার মূল পান্ডা
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশ থেকে চোরাপথে ১ কোটির বেশি টাকার সোনার বিস্কুট কলকাতায় পাচার করতে এসে সম্প্রতি ধরা পড়ে দুই পাচারকারী। জেলে গিয়ে তাদের লাগাতার জেরা করেন শুল্ক দপ্তরের অফিসাররা। তার ভিত্তিতে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে ওই চক্রের মূল পান্ডাকেও। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশালের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি তদন্তের স্বার্থে ধৃতকে জেলে গিয়ে জেরা করার আর্জিও এদিন মঞ্জুর হয়েছে। 
Advertisement
আদালত সূত্রের খবর, সম্প্রতি শুল্ক দপ্তরের গোয়েন্দারা ১৩টি সোনার বিস্কুটসহ দুই পাচারকারীকে পাকড়াও করে। গোয়েন্দাদের জেরায় তারা জানায়, সেগুলি বড়বাজারে পাচার করার মতলবে ছিল তারা। আদালতে সরকারি কৌঁসুলি জানান, বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলির দাম হল ১ কোটি ৯ লক্ষ ২৪৩ টাকা। সরকারি কৌঁসুলি ধৃতের জামিনের বিরোধিতা করেন। মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে বিচারক ধৃতের জামিনের আর্জি খারিজ করে দেন। উদ্ধার হওয়া সোনার নমুনা পরীক্ষাগারে পাঠাবে শুল্ক দপ্তর।
Advertisement
সম্পর্কিত সংবাদ