Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

ক্ষমতায় এলে নাগরিকদের ৫০০ টাকায় গ্যাস ও নিখরচায় ৩০০ ইউনিট বিদ্যুৎ, দিল্লি ভোটের আগে বড় ঘোষণা কংগ্রেসের

ক্ষমতায় এলে নাগরিকদের ৫০০ টাকায় গ্যাস ও নিখরচায় ৩০০ ইউনিট বিদ্যুৎ, দিল্লি ভোটের আগে বড় ঘোষণা কংগ্রেসের
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি: দিল্লির ভোটে প্রতিশ্রুতির বন্যা! কয়েকদিন আগেই কংগ্রেস ঘোষণা করেছিল ক্ষমতায় এলে তারা রাজধানীর প্রত্যেক মহিলাকে আড়াই হাজার টাকা করে ভাতা দেবে। এবার আরও কয়েক কদম এগিয়ে হাত শিবির জানিয়েছে, রাজধানীর বাসিন্দারের মাসে ৫০০ টাকায় একটি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এছাড়া বিনামূল্যে রেশনের পাশাপাশি নিখরচায় ৩০০ ইউনিট বিদ্যুৎও দেবে। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা করেছে কংগ্রেস।
Advertisement
দ্রব্যমূল্য  বূদ্ধি নিয়ে নাজেহাল দেশবাসী। তাই দিল্লি বিধানসভায় সেই ইস্যুকেই হাতিয়ার করছে সব দলই। এর আগে বিজেপি ও কেজরিওয়ালরাও নাগরিকদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই লড়াইয়ে এবার মাঠে নেমেছে হাত শিবির।  
আজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে দিয়ে কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য এই সব সুবিধার কথা ঘোষণা করেছে। সঙ্গে ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব সহ অনান্য নেতারা। ২০২৪-এ কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতা দখল করে। সেখানে কংগ্রেসের সাফল্যের পিছনে ছিল জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি। দিল্লিতে কংগ্রেস তাই আপ এবং বিজেপিকে টেক্কা দিতে প্রতিশ্রুতি নিখরচায় সরকারি সুবিধা দেওয়ার রাস্তাতেই হাঁটল।  এর আগেই হাত শিবির ঘোষণা করে দল ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। দল ওই প্রকল্পের নাম দিয়েছে ‘প্যায়ারি দিদি’। তবে দিল্লিতে কংগ্রেসের সবচেয়ে বড় ঘোষণা হল, বেকারদের মাসে ৮৫০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা ৮ ফেব্রুয়ারি।  এবছর ভোটে জিতলে হ্যাটট্রিক করবে আম আদমি পার্টি। ২০১৫ সাল থেকে ক্ষমতায় রয়েছে কেজরির দল। অন্যদিকে ১৯৯৮ সালে শেষবারের মত সরকারে ছিল বিজেপি। গত বিধানসভায় ছিল দ্বিতীয় স্থানে। এখন সকলেরই চোখ আগামী ৮ তারিখ শেষ হাসিটা হাসবে কোন শিবির সেই দিকেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ