শ্যুটিং চলাকালীন চোট। এর জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। কিছুদিন আগেই জানা গিয়েছিল, শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছেন নায়িকা। তাঁর পায়ে আঘাত লেগেছে। এই কারণে ‘সিকান্দার’ সহ আরও দু’টি সিনেমার কাজ বন্ধ রাখতে হয়েছে। সদ্য বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, পায়ে বাঁধা রয়েছে ব্যান্ডেজ। রশ্মিকা লিখেছেন, ‘নিজেকে নতুন বছরের শুভেচ্ছা। জিম করতে গিয়ে চোট পেয়েছিলাম। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব। তবে সেটা কয়েক মাসের মধ্যে নাকি কয়েক সপ্তাহের মধ্যে সেটা ঈশ্বরই জানেন।’ তিনি জানিয়েছেন সমসয় মতো ‘সিকান্দার’, ‘থামা’ ও ‘কুবেরা’ ছবির সেটে পৌঁছে যাবেন নায়িকা। রশ্মিকা বলেছেন, ‘দেরি হওয়ার জন্য দুঃখিত। আমার পা ঠিক হলেই তাড়াতাড়ি সেটে ফিরব।’



