ক্ষমা চাইলেন পরিচালক হংসল মেহেতা। করিনা কাপুর খান অভিনীত ‘বাকিংহাম মার্ডার্স’ ছবিটি সদ্য মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। তবে সে ছবির হিন্দি ডাবিং নাকি অত্যন্ত ‘খারাপ’। সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন পরিচালক। তিনি অনুরাগীদের কথা দিয়েছেন শীঘ্রই অরিজিনাল ভাষার ভার্সনটি ওই প্ল্যাটফর্মে মুক্তি পাবে।



