Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষকসভার পথ অবরোধ

একাধিক দাবিতে শুক্রবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে পথ-অবরোধ করল সারা ভারত কৃষক সভা। কামাখ্যাগুড়ি বাজার চৌপথিতে ১ ঘণ্টা অবরোধ করেন নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার জেলা সভাপতি সুখময় রায় সহ সংগঠনের নেতৃত্ব

কৃষকসভার পথ অবরোধ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: একাধিক দাবিতে শুক্রবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে পথ-অবরোধ করল সারা ভারত কৃষক সভা। কামাখ্যাগুড়ি বাজার চৌপথিতে ১ ঘণ্টা অবরোধ করেন নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার জেলা সভাপতি সুখময় রায় সহ সংগঠনের নেতৃত্ব। আলুর মূল্য প্রতি কুইন্ট্যাল ১৩০০টাকা করা, কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদানের ক্ষেত্রে সরকারিভাবে আইন প্রণয়ন, সব কৃষকদের কৃষিঋণ মকুব, ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ