Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষক সভার সদস্যদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি

শুক্রবার সারা ভারত কৃষক সভার ডাকা পথ অবরোধকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় তুফানগঞ্জে। পুলিস কর্মীরা কর্মসূচিতে বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সিপিএমের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তমসের আলি সহ অন্যান্য কর্মী সমর্থকরা।

কৃষক সভার সদস্যদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: শুক্রবার সারা ভারত কৃষক সভার ডাকা পথ অবরোধকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় তুফানগঞ্জে। পুলিস কর্মীরা কর্মসূচিতে বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সিপিএমের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তমসের আলি সহ অন্যান্য কর্মী সমর্থকরা। যা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। 
Advertisement
ভিনরাজ্যে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা বাতিল, ভুট্টার ন্যায্য মূল্যের দাবি সহ একাধিক ইস্যুতে তুফানগঞ্জ শহরে মিছিল করা হয় এদিন। মিছিলটি ৩ নম্বর ওয়ার্ডের মোজাফ্ফর আহমেদ ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তায় যায়। এরপর থানার মোড়ে অসম-বাংলা সংযোগকারী ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। সেই সময় পুলিসের সঙ্গে আন্দোলনকারীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এ ব্যাপারে সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সদস্য তমসের আলি বলেন, পুলিস উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করে। তারপরও আমরা সফল হয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ