Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্ষুদ্র চা চাষিদের টি প্রসেসিং ইউনিট গড়তে মিলবে সরকারি অনুদান, জলপাইগুড়িতে বৈঠক

ক্ষুদ্র চা চাষিদের ‘আত্মনির্ভর’ করতে নয়া উদ্যোগ কেন্দ্র ও রাজ্য সরকারের। মহাসঙ্ঘ গড়ে এবার নিজেরাই টি প্রসেসিং ইউনিট গড়তে পারবেন ক্ষুদ্র চা চাষিরা। এজন্য মোট খরচের ৩৫ শতাংশ সরকারি অনুদান দেওয়া হবে।

ক্ষুদ্র চা চাষিদের টি প্রসেসিং ইউনিট গড়তে মিলবে সরকারি অনুদান, জলপাইগুড়িতে বৈঠক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ক্ষুদ্র চা চাষিদের ‘আত্মনির্ভর’ করতে নয়া উদ্যোগ কেন্দ্র ও রাজ্য সরকারের। মহাসঙ্ঘ গড়ে এবার নিজেরাই টি প্রসেসিং ইউনিট গড়তে পারবেন ক্ষুদ্র চা চাষিরা। এজন্য মোট খরচের ৩৫ শতাংশ সরকারি অনুদান দেওয়া হবে। সোমবার রাজ্য উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের কর্তারা জলপাইগুড়িতে ক্ষুদ্র চা চাষিদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন। জলপাইগুড়ি জেলা থেকে তিনটি টি প্রসেসিং ইউনিট গড়তে প্রস্তাব দেন ক্ষুদ্র চা চাষিরা। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবার চেচাপাড়ায় একটি, রাজগঞ্জ ব্লকের সারিয়ামে একটি এবং ধূপগুড়ি ব্লকের ডুরামারি এলাকায় একটি ইউনিট গড়তে প্রস্তাব জমা পড়েছে এদিন। এরমধ্যে ডুরামারি ইউনিট ১০ কোটি টাকার, বাকি ইউনিট দুটি ৫ কোটি টাকা করে। ক্ষুদ্র চা চাষি সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ প্রকল্পে ক্ষুদ্র চা চাষিরা আত্মনির্ভর হতে পারবেন। আমরা জেলা থেকে পাঁচটি টি প্রসেসিং ইউনিট গড়তে প্রস্তাব দিচ্ছি। এদিন তিনটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। শীঘ্রই ডিপিআর দিয়ে দেব আমরা। মহাসঙ্ঘ গড়ে ক্ষুদ্র চা চাষিরা টি প্রসেসিং ইউনিট গড়বেন। প্রতিটি ইউনিটের সঙ্গে শতাধিক ক্ষুদ্র চা চাষি প্রত্যক্ষভাবে যুক্ত থাকবেন। 
Advertisement
ধূপগুড়ির ক্ষুদ্র চা চাষি নিত্যানন্দ রায় বলেন, এখন বটলিফ ফ্যাক্টরিতে আমরা কাঁচা পাতা বিক্রি করি। কিন্তু সবসময় পাতার দাম পাওয়া যায় না। নিজেদের টি প্রসেসিং ইউনিট তৈরি হয়ে গেলে কাঁচা চা পাতার অভাবী বিক্রি বন্ধ হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ