সংবাদদাতা, কালিয়াগঞ্জ: এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল কালিয়াগঞ্জ ব্লকের পুরিয়া মহেশপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে নিজের ঘর থেকে বছর পনেরোর এই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার দুপুরে রায়গঞ্জ মেডিক্যালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিতে ঘাস কাটতে না যাওয়ায় কিশোরীকে বকাবকি করেন পরিবারের বড়রা। অভিমানে কিশোরীটি দরজা বন্ধ করে ঘরেই ছিল। কিছুক্ষণ পরই ঘরে কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে অবাক হয়ে যান পরিবারের লোকজন। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



