Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে যৌন হেনস্তার দায়ে যুবকের কারাদণ্ড

কিশোরীকে যৌন হেনস্তার দায়ে যুবকের কারাদণ্ড
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বেসরকারি হোমে নাবালিকাকে যৌন হেনস্তার দায়ে এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল আরামবাগের পকসো আদালত। বুধবার এই মামলার সাজা শুনিয়েছেন কিসেন কুমার আগরওয়াল। মামলার সরকারি আইনজীবী শেখ আমির হোসেন বলেন, খানাকুল থানা এলাকায় একটি বেসরকারি হোম ছিল। সেখানেই এক নাবালিকার উপর যৌন হেনস্তা এবং ধর্ষণের অভিযোগ ওঠে সেখানকারই আবাসিক বিজয় ঘটকের বিরুদ্ধে। ওই হোমে নানা অনিয়মের তদন্ত করতে গেলে হুগলি চাইল্ড লাইনের দুই প্রতিনিধির নজরে আসে এই অভিযোগটি। তাঁরাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অবশ্য অভিযোগ দায়েরের পরই পালিয়ে যায়। এরপর অভিযুক্তকে দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেপ্তার করে পুলিস। মামলায় ২০ জন সাক্ষ্য দেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ