আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করল ওড়িশা পুলিস। সোমবার কোরাপুটের লক্ষ্মীপুরে বসেছিল যাত্রার আসর। সেখানে যাত্রা দেখতে গিয়েছিল ১৪ বছরের ওই কিশোরী। যাত্রার মাঝে শৌচকর্ম সারতে সে একাই বাড়ির উদ্দেশে রওনা হয়। তখনই তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে চার যুবক। বাড়ি ফিরে ঘটনার কথা জানায় কিশোরী। তার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিস। গ্রেপ্তার করা হয় চার যুবককে। কোরাপুটের পুলিস সুপার রোহিত ভার্মার নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



