Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে ধর্ষণ,  অভিযুক্তের দোকানে তালা

কিশোরীকে ধর্ষণ,  অভিযুক্তের দোকানে তালা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেল স্টেশন লাগোয়া ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার নিমদাঁড়িয়া-কোদালিয়া স্টেশনের পাশে। মঙ্গলবার সকালে অভিযুক্তকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম আকবর আলি। তাঁর বাড়ি ওই এলাকাতেই। উত্তেজিত জনতা এদিন আকবরের দোকানে তালা ঝুলিয়ে দেয়। রেল স্টেশনের পাশে আকবরের একটি দোকান আছে। সোমবার রাতে তিনি এক কিশোরীকে দোকানে ডাকেন। তারপর তাকে দোকানের পিছনে নিয়ে যান। অভিযোগ, সেখানেই আকবর কিশোরীকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে নির্যাতিতা পরিবারের লোকেদের বিষয়টি জানায়। রাতেই পরিবারের লোকেরা বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকালে অভিযুক্ত আকবরকে পুলিস গ্রেপ্তার করে। পাশাপাশি নির্যাতিতা কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করা হয়। একইসঙ্গে কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে আদালতে। এই ঘটনা জানাজানি হলে এদিন সকালে উত্তেজিত এলাকাবাসীরা আকবরের দোকানে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ