Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে বিয়ে করে  সংসার, ধৃত যুবক

১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করে সংসার করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিস। জানা গিয়েছে, চাকদহ ব্লকের রসুল্লাপুর এলাকার এক ৩০ বছরের যুবক মাস তিনেক আগে বিয়ে করে ওই নাবালিকাকে।

কিশোরীকে বিয়ে করে  সংসার, ধৃত যুবক
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: ১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করে সংসার করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিস। জানা গিয়েছে, চাকদহ ব্লকের রসুল্লাপুর এলাকার এক ৩০ বছরের যুবক মাস তিনেক আগে বিয়ে করে ওই নাবালিকাকে। দুই পরিবারের মত নিয়েই তারা সংসার করছিল। লোকমুখে বিষয়টি রটে গেলে খবর পায় চাকদহ থানার পুলিস। বুধবার পুলিস কর্মীরা তাদের বাড়িতে গিয়ে কিশোরীকে বিয়ের অভিযোগে গ্রেপ্তার করে তার স্বামীকে। পাশাপাশি ওই কিশোরীকে জেলা চাইল্ড লাইনে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি পরিবারই অত্যন্ত গরিব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ